আল-বালাদ
البلد
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
-
১
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ
আমি শপথ করছি এই (মক্কা) নগরীর।
-
২
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ
আর (হে রাসূল!) এই নগরীতে (কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা) আপনার জন্য বৈধ করা হয়েছে।(১)
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
-
৩
وَوَالِدٖ وَمَا وَلَدَ
শপথ জনকের (মানবজাতির পিতা আদমের) এবং তাঁর সন্তানদের।
-
৪
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ
নিশ্চয়ই আমি মানুষকে দুনিয়ার নানা কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি।
-
৫
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ
সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার ওপর ক্ষমতাবান হবে না?
-
৬
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا
সে বলে: ‘আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।’
-
৭
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ
সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?(১)
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
-
৮
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ
আমি কি তার জন্য দু’টি চোখ (দেখার জন্য) বানাইনি?
-
৯
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ
আর একটি জিহবা ও দু’টি ঠোঁট (দেইনি)?
-
১০
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
আর আমি কি তাকে (কল্যাণ ও অকল্যাণের) দু’টি পথ প্রদর্শন করিনি?
-
১১
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ
কিন্তু সে সেই দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি।
-
১২
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ
আর কীসে তোমাকে জানাবে, দুর্গম গিরিপথটি কী?
-
১৩
فَكُّ رَقَبَةٍ
তা হচ্ছে, দাস মুক্তকরণ।
-
১৪
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ
অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা।
-
১৫
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ
ইয়াতীম আত্মীয়-স্বজনকে (আহার পৌঁছানো),
-
১৬
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ
অথবা ধূলি-মলিন মিসকীনকে (কিছু দান করা)।
-
১৭
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ
অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় ,যারা ঈমান এনেছে এবং পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দিয়েছে , আর পরস্পরকে দয়া-অনুগ্রহের উপদেশ দিয়েছে ।
-
১৮
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
তারাই সৌভাগ্যবান (ডানপন্থী)।
-
১৯
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই হতভাগা (বামপন্থী)।
-
২০
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ
(কিয়ামত দিবসে) তাদের ওপর ছেয়ে থাকবে অবরুদ্ধ আগুন।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।