আদ-দুহা
الضحى
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
-
১
وَٱلضُّحَىٰ
শপথ আলোকোজ্জ্বল দিনের,
-
২
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ
শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন (ও নিঝুম) হয়।
-
৩
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
হে রাসূল! তোমার রব (ওহী বিরতির মাধ্যমে) তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার ওপর অসন্তুষ্টও হননি।
-
৪
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ
আর অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা উত্তম।(১)
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
-
৫
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ
আর অচিরেই তোমার রব তোমাকে (তাঁর অনুগ্রহ থেকে) দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
-
৬
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি (তোমাকে) আশ্রয় দিয়েছেন।
-
৭
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ
আর তিনি তোমাকে পেয়েছেন (১) অনভিজ্ঞ (পথহারা) অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ করেছেন।
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
-
৮
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ
তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়। অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন।
-
৯
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ
সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
-
১০
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ
আর ভিক্ষুককে (প্রার্থীকে) তুমি ধমক দিওনা।
-
১১
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ
আর তোমার রবের অনুগ্রহ তুমি (অন্যদের নিকট) বর্ণনা করো।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।