আল-ফাতিহা
الفاتحة
-
১
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
-
২
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
-
৩
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
পরম করুণাময়, অতি দয়ালু।
-
৪
مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
বিচার দিবসের মালিক।
-
৫
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
আমরা শুধু আপনার ‘ইবাদাত করি এবং শুধু আপনার নিকট সাহায্য চাই।
-
৬
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
আপনি আমাদেরকে সরল পথের হিদায়াত দিন।
-
৭
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ
তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন; যাদের ওপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।(১)
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।