আল-আদিয়াত
العاديات
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
-
১
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا
শপথ ঊর্ধশ্বাসে দৌড়ানো ঘোড়াসমূহের,
-
২
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا
অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলোর (পাথরে) ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ ছড়ায়।
-
৩
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا
অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলো প্রভাতে (শত্রুর ওপর) অতর্কিতে আক্রমণ করে,
-
৪
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا
অতঃপর তারা (খুরের আঘাতে) ধুলোর মেঘ উড়িয়ে দেয়।
-
৫
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
অতঃপর সেগুলো তার আরোহীদেরকে নিয়ে শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে,
-
৬
إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ
নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
-
৭
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ
আর নিশ্চয় সে এ বিষয়ে (নিজেই) সাক্ষী।
-
৮
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ
আর নিশ্চয় ধন-সম্পদের আসক্তিতে সে প্রবল।(১)
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
-
৯
۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ
তবে কি সে জানে না, যখন কবরসমূহে যা আছে তা বের করে আনা হবে,
-
১০
وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ
আর অন্তরে যা (গোপন) আছে তা প্রকাশিত হবে।
-
১১
إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ
নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।