মূল অংশে যান

আল-মুতাফফিফীন

المطففين

সূরা ৮৩ মাক্কী ৩৬ আয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ১

    وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ

    ধ্বংস তাদের জন্য, যারা পরিমাপে কম দেয়।

  2. ২

    ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ

    যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।

  3. ৩

    وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ

    আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওযন করে দেয়, তখন কম দেয়।

  4. ৪

    أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ

    তারা কি বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে?

  5. ৫

    لِيَوۡمٍ عَظِيمٖ

    এক মহা দিবসে?

  6. ৬

    يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের সামনে (হিসাবের জন্য) দাঁড়াবে।

  7. ৭

    كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ

    কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা আছে সিজ্জীনে।(১)

    আয়াতটির পাতা

    টীকা আসছে…

    টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা

  8. ৮

    وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?

  9. ৯

    كِتَٰبٞ مَّرۡقُومٞ

    লিপিবদ্ধ কিতাব (আমলনামা)।

  10. ১০

    وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন অস্বীকারকারীদের জন্য ধ্বংস অনিবার্য।

  11. ১১

    ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ

    যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে।

  12. ১২

    وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ

    আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ব্যতীত কেউ এ দিবসকে অস্বীকার করে না।

  13. ১৩

    إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে: ‘(এগুলো হলো) পূর্বেকার জাতিদের রূপকথা।’

  14. ১৪

    كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

    কখনো নয়; বরং তারা যা (যে পাপ) অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।(১)

    আয়াতটির পাতা

    টীকা আসছে…

    টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা

  15. ১৫

    كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ

    কখনো নয়; নিশ্চয় সেদিন তারা তাদের রবের দর্শন থেকে পর্দার আড়ালে থাকবে।

  16. ১৬

    ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ

    তারপর নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে।

  17. ১৭

    ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    তারপর তাদেরকে বলা হবে: ‘এটাই সে শাস্তি যা তোমরা অস্বীকার করতে।’

  18. ১৮

    كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ

    কখনো নয়; নিশ্চয় আনুগত্যশীল লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে।(১)

    আয়াতটির পাতা

    টীকা আসছে…

    টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা

  19. ১৯

    وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?

  20. ২০

    كِتَٰبٞ مَّرۡقُومٞ

    লিপিবদ্ধ কিতাব (আমলনামা)।

  21. ২১

    يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ

    (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরাই (ফিরিশতারাই) তা অবলোকন করে।

  22. ২২

    إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ

    নিশ্চয় আনুগত্যশীলরা (কিয়ামত দিবসে) সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে।

  23. ২৩

    عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ

    তারা সুসজ্জিত আসনে বসে (১) দেখতে থাকবে।

    আয়াতটির পাতা

    টীকা আসছে…

    টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা

  24. ২৪

    تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ

    তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে।

  25. ২৫

    يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ

    তাদেরকে মোহরকৃত বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

  26. ২৬

    خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ

    তার মোহর হবে মিসকের। আর (এ সম্মানজনক প্রতিদান পাওয়ার জন্য) প্রতিযোগিতাকারীদের উচিত এ বিষয়ে প্রতিযোগিতা করা।

  27. ২৭

    وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ

    আর তার মিশ্রণ হবে তাসনীম (নামক ঝরনা) থেকে।

  28. ২৮

    عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ

    তা (জান্নাতের উঁচু স্তরের) একটি ঝর্ণাধারা, যা থেকে (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত বান্দারা পান করবে।

  29. ২৯

    إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ

    নিশ্চয় যারা অপরাধ করেছে, তারা (দুনিয়াতে) মু’মিনদেরকে নিয়ে হাসি-ঠাট্টা করতো।

  30. ৩০

    وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ

    আর (দুনিয়ায়) যখন তারা মু’মিনদের পাশ দিয়ে যেত, তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রুপ করত।

  31. ৩১

    وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ

    আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত, তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত।

  32. ৩২

    وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ

    আর যখন তারা মু’মিনদেরকে দেখত তখন বলতো: ‘নিশ্চয় এরা (বাপ-দাদার ধর্ম পরিহার করে) পথভ্রষ্ট।’

  33. ৩৩

    وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ

    অথচ তাদেরকে তো মু’মিনদের (আমলের) হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি।

  34. ৩৪

    فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ

    অতএব আজ (কিয়ামত দিবসে) মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসাহাসি করবে।(১)

    আয়াতটির পাতা

    টীকা আসছে…

    টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা

  35. ৩৫

    عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ

    তারা সুসজ্জিত আসনে বসে (স্বীয় রবকে এবং সুখ-স্বাচ্ছন্দ্যময় জান্নাতকে) দেখতে থাকবে।

  36. ৩৬

    هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ

    কাফিরদেরকে তাদের (দুনিয়ার) কৃতকর্মের উপযুক্ত প্রতিদান দেয়া হলো তো?

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।